কবিতা

‎আত্মঘাতী প্রশ্ন

কাব্যকলি
  • ৩১-১০-২০২৫

‎আত্মঘাতী প্রশ্ন

‎আজ যারা ক্ষৌরকার ডেকে এনে ন্যাড়া করেছে গাছপালা/ ‎তাদেরও রাজ্যাভিষেকে প্রণম্য প্রণতি জানিয়েছে ঝড়ে ভাঙা ডালপালা --সু শা ন্ত হা ল দা র ‎

‎সু শা ন্ত  হা ল দা র 
‎ক্ষুর-ধার পেরেক যদি ঢুকে পড়ে সবুজ আচ্ছাদিত বুকে 
‎রক্তের হাসি হেসে উড়াবো কেতন তোমাদের বিজয় উৎসবে,
‎ইতিমধ্যেই যারা ফালিফালি হয়েছে দুর্ধর্ষ করাতে
‎তাদেরও রক্তবর্ণ চক্ষু ওই নির্লিপ্ত মনসা মঙ্গলে,
‎পুরোহিত যারা 
‎দেবতার আশিস পেয়ে পেয়ে অভ্যর্থনায় অভিসিক্ত তারা
‎আজ যারা ক্ষৌরকার ডেকে এনে ন্যাড়া করেছে গাছপালা 
‎তাদেরও রাজ্যাভিষেকে প্রণম্য প্রণতি জানিয়েছে ঝড়ে ভাঙা ডালপালা 
‎পাথর বুকে যেদিন লিখেছিলাম আব্রাহাম লিংকন হবো না 
‎সেদিনই বুঝেছিলাম 
‎ব্যথাতুর বুক বিদীর্ণ করে চলে অস্তগামী সূর্য্যের গোধূলি রেখা, 
‎আমি কি জানতাম 
‎মায়াবী দর্পণে আমারই মুখ থেঁতলে দেবে অসংখ্য যুদ্ধজয়ী সৈনিকেরা? 
শেয়ার করুন:
কাব্যকলি

শব্দের ক্যানভাসে আঁকি অনন্তের ছবি...